বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীকে বিচারিক ভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াত শিবির কর্মীরা ।
আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ি ফারুক সড়কে সন্ধ্যা সাতটা দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামাত শিবির কর্মীরা ।
পরে সড়কে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে সড়ক অবরোধ করে তারা। তাৎক্ষনিক তাদের শ্লোগান আর সড়কে আগুন দেখে আতংক ছড়িয়ে পড়ে । দোকান পাট বন্ধ করে দিক বেদিক ছুটাছুটি করে আশপাশের লোকজন।
এফএফ





