এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, "ছাত্রশিবিরের ১১৫তম শহীদ ইব্রাহিম চৌধুরী মন্জুর সম্মানিত পিতা মোঃ আব্দুল কাদের চৌধুরী আজ ১৩ জুন দুপুর ১২টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রিয় শহীদের সম্মানিত পিতাকে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত! শহীদ ইব্রাহিম চৌধুরী মঞ্জু ছিলেন তাঁর একমাত্র ছেলে সন্তান। প্রিয় সন্তান ও একমাত্র ছেলে শহীদ হওয়ার পর তিনি হতাশ হননি; বরং শহীদ পিতা হিসেবে গর্বিত হয়েছিলেন।

প্রিয় সন্তানকে হারিয়ে তিনি বেদনাহত হলেও দ্বীনের পথে ছিলেন অটল ও অবিচল। তিনি ছিলেন আমাদের প্রেরণা। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারাল!

ছাত্রশিবিরের প্রতি তাঁর দোয়া, ভালোবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না।

আমরা মহান আল্লাহর নিকট মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

এন