আমির, নায়েবে আমির, সেক্রেটারিসহ আটক ২০ নেতাকর্মির মুক্তির দাবি জানিয়েছে বরিশাল মহানগর জামায়াত। নেতৃবৃন্দকে মুক্তি না দিলে ১৯ আগস্ট মঙ্গলবার বরিশাল বিভাগের ৬ জেলায় অর্ধদিবস হরতাল ডাক দিয়েছে বরিশাল মহানগর।

এক বিবৃতিতে বরিশাল মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্য আমিনুল ইসলাম খসরু জানান, আগামি ১৮ আগস্ট সোমবারের মধ্যে বরিশালে আটককৃত জামায়াত নেতৃবৃন্দকে মুক্তি না দিলে ১৯ আগস্ট মঙ্গলবার বরিশাল বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হবে।

বরিশাল মহানগর জামায়াতের সহকারি প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা, ১৬ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ