বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাদের তুলে নেওয়া হয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, রাত পৌনে ৪টার দিকে গুলশানে হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে আমিনুল হক ও মিরাজকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে।

এ সময় আমিনুল হকের গাড়িচালক ও পল্লবী থানা যুবদল নেতা পল্লবকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রিজভী।