রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, সাহিত্য সাংস্কৃতি কেন্দ্রের সাবেক সভাপতি ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক কবি আসাদ বিন হাফিজ ভর্তি আছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, কবি আসাদ বিন হাফিজ।
শনিবার (২৯জুন) হাসপাতালে যাওয়ার সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক, সাহিত্য সংস্কৃতি বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আবেদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলসহ অন্যান্য নেতা।
নূরুল ইসলাম বুলবুল কবি আসাদ বিন হাফিজের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া মোনাজাত করেন। তিনি কবি আসাদ বিন হাফিজের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি





