বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার ভাতিজা আবু হানিফ ঢালী । আতাউর রহমান ঢালীকে আটক করে নিয়ে গেছে র্যাব। মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায়।
এমএইচ





