আতাউর রহমান জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। ওনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার এম আর আই করেছেন। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাকে আটক করে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। গতকাল (মঙ্গলবার) রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি করা হয়েছে।
এডভোকেট মতিউর রহমান আকন্দের উত্তরার ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা মঙ্গলবার রাত ১১টা থেকে ঘিরে রেখেছিলো পুলিশ।





