মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।এ সময় ছাত্রদের ডাকে সাড়া দিয়ে, সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, দেশে আইনের শাসন-ন্যায়বিচার নেই।এমনকি, কথা বলারও অধিকার কেড়ে নেয়া হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার- এমন অভিযোগ তোলেন তিনি।

তার দাবি, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে ক্ষমতাসীনরা। পাকিস্তানের সেনাবাহিনী যা করেছিলো, সেই তুলনায় আওয়ামী লীগ কোনো অংশে কম নয়। বর্বর সরকারকে আর সময় দেয়া যাবে না। নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এমএইচ