রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে দক্ষিণ সিটির নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪০-৫০ জন নেতাকর্মীর না উল্লেখ করা হয়েছে। ওয়ার্ড অওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন বলে ওয়ারি থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান।

এর আগে, দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে চলে আধাঘণ্টা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টিকাটুলি এলাকার অভয় দাস লেনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটি স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তা চলে প্রায় আধা ঘণ্টা। এতে সাংবাদিকসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন।

এএস