বগুড়ায় শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন সোহেলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলার মিডিয়াসেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার হওয়া শিবির নেতা আলাউদ্দিন সোহেলের বিরুদ্ধে ৫২টি নাশকতার মামলা রয়েছে।

কেএইচ