শনিবার ( ৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী বাড্ডার বোনের বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে বলে জানিয়েছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কিছুক্ষণ আগে ডিবি পুলিশ আটক করেছে।

তার পরিবার জানিয়েছে, বাড্ডার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। তবে প্রিন্সকে আটকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।