আগামী ৫ মার্চ (বুধবার) রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম  সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]