পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, জাসদ কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে গোপন বৈঠক করছেন-এমন গোপন খবরের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তাত্ক্ষণিক অভিযান পরিচালনা করে।

অভিযানে জাসদের প্রধান কার্যালয় পুরো ঘিরে ফেলে ভেতরে থাকা ব্যক্তিদের একে একে হেফাজতে নেওয়া হয়। ঘটনার সতত্য নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে গোপন বৈঠকে অংশ নিচ্ছেন।

সংবাদের সত্যতা যাচাই শেষে দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে তাঁদের আটক করতে সক্ষম হই। বিশৃঙ্খলা বা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।"

ওসি আরিফুল আলম আরও জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত করতে এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিকল্পনা ছিল কি না তা জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুরো অভিযান এবং প্রাথমিক তল্লাশি শেষ হলে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

এমএম