যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম আব্বাস উদ্দিন শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১০:৩০টায় রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রোববার সকাল ১০টায় ঢাকা শ্যামপুরের বাইতুল জলিল মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মরহুমের কফিন তার গ্রামের বাড়ী শরীয়তপুর জেলায় নিয়ে যাওয়া হয়।
এমআই





