বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মোশতাক আহমেদ রুহী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও একই দলের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একাধিক মামলা আছে।

এর আগে সম্প্রতি আওয়ামী লীগের আরও দুই সাবেক এমপি গ্রেফতার হয়েছেন। তারা হলেন চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার।

এস