বৃহস্প‌তিবার (৮ ন‌ভেস্বর) রা‌তে ডিএমপি ক‌মিশনা‌রের অ‌ফি‌সে বিএন‌পি নেতারা গেছেন ব‌লে জানিয়েছেন দলটির মি‌ডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান।

আগামী ১০ ন‌ভেম্ব‌র বিএন‌পির ঢাকা বিভাগীয় সমা‌বে‌শের বিষ‌য়ে আলোচনা করতে ডিএমপি ক‌মিশনারের আহ্বা‌নে তার সঙ্গে দেখা করতে যান দলটির নেতারা।

বিএনপি প্রতিনি‌ধিদ‌লে আছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এন