নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি, হরিনচড়া ও ডোমার ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৪ শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার সকালে ডোমার সদর ইউনিয়নে মডেল স্কুল মাঠ প্রঙ্গনে বিএনপি আহবায়ক মো. শাহজাহান চৌধুরীর হাতে ফুলের তোরা উপহার দিয়ে ডোমার ও হরিনচড়া ইউনিয়নের প্রায় ৩ শতাধিক আওয়ামী লীগ, জাতীয়পার্টি ও জামায়াতের নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগদান করেন।

এর আগে উপজেলার গোসাইগঞ্জ ইউনিয়ন ফেডারেশনে বিএনপির আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম কালুর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আ’লীগ নেতা আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম এবং জাতীয় পার্টি নেতা আবু তাহেরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

বিএনপি নেতা ও ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম কাজল, বিএনপি নেতা ইলিয়াস আলী ও আনোয়ারুল ইসলাম।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ