সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সেক্রেটারি এস এম জাকির হোসেন।  

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আশ্বাসের কথা জানান ছাত্রলীগ নেতারা।

তারা জানান, সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলো ছাত্রলীগের প্রতিনিধি দল। এ সময় শেখ হাসিনা বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোন কোটা থাকবে না, শত ভাগ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। 

এতে উভয় নেতা বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।

তারা বলেন, কোটা আন্দোলনের শুরু থেকেই আমরা ছাত্রদের সঙ্গে ছিলাম। আওয়ামী লীগের সেক্রেটারি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রদের সমন্নয়ও আমরা করিয়ে দিয়েছিলাম। 

তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ছাত্রদের আর আন্দোলনে করার যুক্তিকতা নেই।