logo
Search

রাজনীতি

বারবার বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, নাশকতা কি না ভাবতে হবে: রিজভী

দেশের বিদ্যুৎ খাতে একের পর এক কারিগরি ত্রুটির ঘটনায় নাশকতা বা ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সেটি বন্ধ রয়েছে। সেটি মেরামতের কাজ চলছে এবং শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বিকল হওয়ায় সেখান থেকেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।

তিনি বলেন, ‘একের পর এক কারিগরি ত্রুটি হচ্ছে, কোথাও কোনো ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে—এটা কেন হচ্ছে? মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এটা কোনো ঘটনা, রহস্য, নাশকতা কিংবা ষড়যন্ত্র কি না, সেটিও ভাবতে হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধ করছে। ভারতের সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত চুক্তির আওতায় তাদের পাওনাও দেওয়া হচ্ছে। এরপরও কেন একের পর এক সমস্যা দেখা দিচ্ছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

এস