সংস্থাটির প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল অ্যাডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছে জামায়াত। এছাড়া নির্বাচনে পোস্টাল ব্যালটের জটিলতা ও ভেরিফিকেশনের সমস্যা, সার্ভার ডাউন হওয়ার কারণে প্রবাসীদের নিবন্ধন করতে না পারার মতো সমস্যাগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিছু মিডিয়ার একপেশে ভূমিকার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে নিরপেক্ষ হয়, সেজন্য উভয় পক্ষ বেশকিছু বিষয়ে একমত হয়েছেন।

এস