সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩২ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এ হিসাবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার রোগীরা অন্তর্ভুক্ত নন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন এবং রাজশাহী বিভাগে ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ৮ মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭৫ হাজার ৭৩০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত পরিসংখ্যানে বিভিন্ন বিভাগ ও সিটি করপোরেশন এলাকায় সংক্রমণের বিস্তারও উঠে এসেছে।
এস











