logo
Search

রাজনীতি

বিএনপিতে মনোনয়ন পেলেন ছাত্রলীগের সাবেক তিন সভাপতি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক তিন কেন্দ্রীয় সভাপতির নাম।

নাজমুল হাসান

দীর্ঘদিন আওয়ামী লীগ ঘরানার ছাত্র সংগঠন ছাত্রলীগে নেতৃত্ব দিলেও পরবর্তীতে রাজনৈতিক মতাদর্শ ও অবস্থানের পরিবর্তনে তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। আর এবার জাতীয় নির্বাচনে দলটির গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীতা লাভ করেন তারা।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে পদ স্থগিত হওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। কয়েক মাস আগে তার বিএনপি থেকে পদ স্থগিত করা হলেও পুনরায় আস্থায় এনে নির্বাচনমুখী রাজনীতিতে তাকে সামনে নিয়ে এল দলটি।

এছাড়া পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব।

অন্যদিকে কুমিল্লা-৬ (সদর) আসনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ সভাপতি মনিরুল হক চৌধুরী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রলীগের সাবেক নেতৃত্বকে সামনে এনে বিএনপি একদিকে তরুণ ও প্রভাবশালী নেতা তৈরির বার্তা দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রলীগের সাবেক নেতৃত্বকে সামনে এনে বিএনপি একদিকে তরুণ ও প্রভাবশালী নেতা তৈরির বার্তা দিচ্ছে,