বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিবৃতিতে তিনি বলেন, “গত ২০ ডিসেম্বর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আলী আজম নামে একজন বিএনপি নেতাকে তার মায়ের জানাযায় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় অংশগ্রহণ করতে দেয়া হয়। জানাযা পড়ানো অবস্থায়ও তার হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে দেয়া হয়নি। যা ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা সরকারের এই ন্যক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।
দেশের সংবিধান ও আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষারোপ করা যায় না। রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে কারো সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ করা সম্পূর্ণ অন্যায়, অনৈতিক।
একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে তার মায়ের জানাযায় অংশগ্রহণের সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানোর ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। যা অত্যন্ত দুঃখজনক।
আমরা এ ধরনের অনৈতিক ও অমানবিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এন





