রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
এমএইচ





