চাকরি বাঁচাতে নির্বাচন কমিশন (ইসি) ও রংপুরের জেলা প্রশাসন বিএনপি প্রার্থীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একজন মেয়র প্রার্থী হিসেবে রংপুরে অন্য প্রার্থীর মতো বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন না। এটা ইসি ও জেলা প্রশাসনের বিমাতাসুলভ আচরণ। তারা নিজেদের চাকরি বাঁচাতে এটা করছেন।