বুধবার জামালপুর জেলা জামায়াত আয়োজিত এক বিশেষ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব দাবি জানান।
এ সময় তিনি বলেন, জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোট ও গণতান্ত্রিক ঐতিহ্য ফিরিয়ে এনে মানবাধিকার, সুশাসন তথা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে উপযুক্ত নেতৃত্ব দিতে হবে। ইসলামের সঠিক ও ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে ইস্পাত প্রাচীরতুল্য মজবুত সংগঠন গড়ে তোলার জন্য জামায়াতের জেলা এবং উপজেলা দায়িত্বশীলদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’
জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার বিদায়ী নায়েবে আমির অ্যাডভোকেট মির্জা আবদুল মাজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ দায়িত্বশীল সমাবেশে বিদায়ী জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী, নবনির্বাচিত জেলা আমির কবীর আহমাদ হুমায়ুন, সাবেক জেলা আমির মাওলানা আবদুস সাত্তার প্রমুখ বক্তৃতা করেন। ছাত্র নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতারা এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
এমআই





