শনিবার (৩ আগস্ট) সকালে কারাগারে থাকা বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসায় যান মির্জা ফখরুল। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
বিএনপি মহাসচিব বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে, ভয়কে উপেক্ষা করে মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তাদের এই জাগরণ পরাজিত হওয়ার কোন সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।
বিএনপির নেতাকর্মীসহ অন্য যাদের গত এক মাস ধরে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবার অমানবিক জীবনযাপন করছে। স্বজনদের কাছে ওষুধপত্রও পাঠাতে দেওয়া হচ্ছে না।
এসএম





