মঙ্গলবার (১৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আমাদের যতটুকু সার্বভৌমত্ব আছে, তা-ও শেষ করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। ভারতকে খুশি করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে তারা।
বিএনপির এ নেতা আরও বলেন, দেশের ব্যাংকখাত খাদের কিনারে। ধ্বংসপ্রায় অর্থনৈতিক খাত থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে নানা অপপ্রচার করছে সরকার।





