মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।
রোববার মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ হোসেন মির্জা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক ঢালী এক যুক্ত বিবৃতিতে এ অভিনন্দন জানান।
তারা বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা ’৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস মোছনই করেনি, তারা অগণিত মুক্তিযোদ্ধাদের হত্যাও করেছে। সরকারের শত সীমাবদ্ধতা থাকা সত্বেও জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, জেলা উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা স্তম্ব ও কমপ্লেক্স নির্মাণ করেছেনে।
মুক্তিযোদ্ধা লীগ নেতারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-পুতীদের সরকারি চাকুরীতে কোটা নির্ধারণ, মুক্তিযোদ্ধাদের সম্মানজনক ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা করেন এমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সকল প্রত্যাশা পূরণে সফল হবেন।
কেএইচ





