জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করছে দলটি।

হরতাল সমর্থনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মগবাজার রেললাইন অবরোধ করে রাখে রমনা থানা জামায়াতের নেতা কর্মীরা।

থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা সুলতান মাহমুদ, আবু সাঈদ তারেক, তবিবুর রহমান টিপু ও ছাত্রনেতা মুরাদ হোসেন প্রমুখ।

এছাড়াও রমনা এলাকার বিভিন্ন জায়গায় মিছিল পিকেটিং করেছে রমনা থানা জামায়াত নেতাকর্মীরা।

এআর