বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম পরওয়ার আরো বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে। তাহলে সংগঠন এগিয়ে নেওয়া যাবে।

দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রত্যেকের কমবেশি জিম্মাদারি আছে। বিগত নির্বাচনের পর আল্লাহ তাআলা আমাদের যে সম্ভাবনার জায়গায় নিয়ে গেছেন। আসুন আমরা ময়দান চাষ করে সেই সম্ভাবনার মধ্য দিয়ে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করি।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। দায়িত্বশীল সমাবেশ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্য উপস্থিত ছিলেন।

এমএম