এ সরকার একক নির্বাচনের জন্য বিভিন্ন ফন্দি চালাচ্ছে। তারা জানে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় আসে পারবে না।
কিন্তু দেশের জনগন ও বিশ্ববাসী বিএনপিকে ছাড়া নির্বাচন কখনো মানবেন না। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন।
আজ (রোববার) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজারে বাই সাইকেল র্যালী উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার গনতন্ত্রকে হরন করেছে। আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে জনগনের ভোটাধিকার পুণরুদ্ধার করতে হবে। দুঃভাগ্য আমাদের যে একটি জলজন্ত পাথর আমাদের বুকের উপর এসে বসেছে। আমরা বলছি নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন করতে।
যে নিরপেক্ষ নিরদলীয় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করে গনতান্ত্রীক সরকার উপহার দিবে।আমরা আশা করছি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন কোন রাজনৈতিক দল কোন কর্মসুচি দেন। সেখানে বিএনপি কোন কর্মসুচি দেন না।
এটা বিএনপি'র রাজনৈতিক শিষ্ঠাচার। রংপুর ঠাকুরপাড়ায় আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসেছেন তাই ক্ষতিগ্রস্থ এলকা পরিদর্শনের কর্মসুচি স্থগিত করা হয়েছে।
এ সরকারের অধিনে নির্বাচনের জন্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ওরা (আওয়ামীলীগ) বরাবরেই সাব জানিয়ে দেয়।
বিগত ১৪ সালেও সাব জানানোর পরেও আলোচনায় বসতে বাধ্য হয়েছিল। এবারও তারা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবেন। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ ১৩টি সামাজিক অপরাধ দমনে জনসচেতনাতা মুলক এ বাই সাইকেল র্যালিটি বুড়িরবাজার থেকে লালমনিরহাট কুড়িগ্রাম সড়ক হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় তার সাথে ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুল, জাতীয় দলের সাবেক ফুটবলার বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপি'র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিকালে শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দিবেন বিএনপি'র মহাসচিব।
এএস





