অস্ত্রের জোরে নয়, গণতন্ত্র ও জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় থাকার আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে তিনি একথা বলেন।
দেশরত্ন সেবক সংঘ আয়োজিত 'দেশ ও জাতির উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব, বিএনপি অপপ্রচারে দেশবাসীর করণীয়' শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা স্বপ্ন প্রচারে ব্যর্থ হয়েছি, তাই আমরা এত পিছিয়ে রয়েছি। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি জোট সরকার স্বৈরশাসন চালিয়েছে। সেই সময় খাদ্যর স্বয়ংসম্পূর্ণ ছিলনা কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।
তিনি আরো বলেন, ৫জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আমরা সংবিধান, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে ক্ষমতায় এসেছি।
[b]ঢাকা,এমআর,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ/এফএ[/b]