বুধবার (১৮ ডিসেম্বর) মহাখালী কড়াইল বস্তি সংলগ্ন ময়দানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, এ সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সে জন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ করে ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাস বেশি সময় লাগার কথা নয়।

‘গণতান্ত্রিক যাত্রা পথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি’ সে আহ্বান প্রধান উপদেষ্টার কাছে রাখেন সালাউদ্দিন আহমেদ।

এসএম