শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বাস ঘাতকতার নিকৃষ্টতম নজির ১৫ আগস্ট হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব কারা তা এখনো অজানা রয়ে গেছে, ভবিষ্যৎ প্রজন্মের জানা প্রয়োজন নেপথ্যের কুশীলব কারা।
সেতুমন্ত্রী বলেন, জিয়াউর রহমান খুনিদের যদি মদদ না দিতো তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস খুনিরা পেতো না। যে হত্যা করে আর যে নেপথ্যে খুনিদের সহযোগিতা করে তারা উভয়ই সমান অপরাধী।
‘যে বুলেট শেখ হাসিনাকে পিতৃহারা করেছে সে বুলেটই খালেদা জিয়াকে বিধবা করেছে’ সম্প্রতি ওঠা বিতর্কের ইঙ্গিত করে তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই। আওয়ামী লীগ জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে, বিদেশিদের সমর্থনে নয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মো. শরফুদ্দীন আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ডাক্তার মো. কামরুল হাসান মিলন ও স্বাশিপের সভাপতি ইকবাল আর্সলানসহ মেডিকেল অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা।
এমআই





