বুধবার (১৩ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও অঞ্চলে আয়োজিত হাতিরঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন।
তিনি বলেন,সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ জনগণের সাথে উম্মাদের মত আচরণ করছে।তারা বিরোধী আন্দোলনকে নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের জন্য রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার ও দলীয় পশুশক্তিকে মাঠে নামিয়েছে।
হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ ও গুপ্তহত্যা চলছে সমান তালে। একই সাথে চলছে হামলা, মামলা ও গণগ্রেফতার। এমনকি বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নিম্ন আদালতের অনায্য দণ্ডাদেশের মধ্যমে দণ্ডিত করে গোটা দেশেই এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
কিন্তু এসব করে মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না বরং জনতার রুদ্ররোষেই তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
নির্বাচনের নামে চর দখলের মহড়া প্রতিহত করতে সকলকে ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালনের আহবান জানান। বিক্ষোভ প্রদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য মো. আলাউদ্দিন, জামায়াত নেতা নুর উদ্দিন, নোমান উদ্দিন ও ছাত্রনেতা আব্দুর রহমান প্রমুখ।
মিরপুর:লাগাতর অবরোধের সমর্থনে মিরপুর অঞ্চলের উদ্যোগে মিরপুর-১ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে জামায়াতের নেতা-কর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইমরান হোসেন, মাহমুদ হাসান, মিন্নাত উল্লাহ, ফাহিম আবদুল্লাহ ও মীর্জা আজহার প্রমূখ।
শেওড়াপাড়া:১১তম দফা অবরোধের ২য় দিনে শেওড়াপাড়া অঞ্চলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি শেওড়াপাড়ায় শুরু হয়ে ৬০ফুট রাস্তায় এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরে মজলিসে শূরা সদস্য আব্দুল মতিন খান, আনিসুর রাহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান, ছাত্র নেতা নাজমুল, জামায়াত নেতা আতিকুর রহমান, মাহবুব, ওয়াহিদুর রাহমান ও ফিরোজ প্রমূখ।
রামপুরা:৩৬ ঘন্টার লাগাতর অবরোধের পক্ষে রাজধানীর রামপুরা এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবরোধ কর্মসুচি পালন করে জামায়াত ইসলাম।
ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য আবু আকাশের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামপুরা থানার নায়েবে আমীর আবু তানজিল, জামায়াত নেতা আব্দুল্লাহ ও ছাত্রনেতা আশিকুর রহমান প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি





