পবিত্র শবে বরাত উপলক্ষে স্বামী জিয়াউর রহমান ও ছোটছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, বিকেল ৪টায় বনানী কবরস্থানে ছোটছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন খালেদা জিয়া।
আর বিকেল ৫টায় আগারগাঁও শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন। এ সময় দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।
এছাড়াও পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
এমএইচ/ এআর





