ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শুক্রবার বিকাল ৩টায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিশেষ সহকারী আরও জানান, এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৬মত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে নরেন্দ্র মোদিই হচ্ছেন এনডিএ জোটের প্রধানমন্ত্রী প্রার্থী। কারণ সর্বশেষ বেসরকারী ফলাফলে মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৩৯টি আসন। বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৫৮টি আসন। অন্যদিকে এককভাবে বিজেপি পেয়েছে ২৮৪টি আসন আর কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন।
[b]ঢাকা, এমএইচ, ১৬মে (টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
মোদিকে হাসিনা-খালেদার অভিনন্দন
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান





