সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান থানা আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মৌসুমী বায়ূ প্রভাবে সারাদেশের মত ঢাকা নগরীতেও শীতের তীব্রতা বেড়েছে। এ সময়ে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিন্মবিত্তের মানুষ কষ্ট পাচ্ছে। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে এগিয়ে এসেছি। তিনি নগরীর শীতার্ত মানুষের কল্যাণে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় সামর্থের আলোকে অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য-সহযোগিতায় কাজ করে। গণমানুষের জন্য জামায়াতে এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি আর্ত-মানবতার কল্যাণে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আব্দুর রহমান মূসা বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে জনগণের হারানো অধিকার ফিরে দেওয়ার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি নগরবাসীকে চলমান আন্দোলনে শরিক হবার আহবান জানান।
থানা আমীর এ এস শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামালউদ্দিন। আরো উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব জোনের টিম সদস্য আবু মুসয়াব, থানা সেক্রেটারি মোঃ মামুন, থানা কর্মপরিষদ সদস্য ডাঃ এম এ আলম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি





