অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে একই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে ইসি।

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে দুই পক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র কেন বাতিল করা হবে না- এ জন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার সেই আপিল মঞ্জুর হয়েছে।

অন্যদিকে হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত ৯ জানুয়ারি এ আবেদন করেন তিনি। কিন্তু সে আবেদনে সাড়া দেয়নি ইসি।

এমএম