আওয়ামী লীগ সরকারকে রাক্ষুসে আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই রাক্ষুসে সরকারের মতো আর কোনো সরকার বাংলাদেশে ছিল না। তারা দানব সরকার। তাই তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগে তারেক রহমানের মতো নেতা তৈরি করতে পারবে না বলেই তার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই তার কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
আব্বাস বলেন, ৭১ সালে আওয়ামী লীগের নেতারা স্বাধীনতার যুদ্ধে অংশ না নিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে। আর বিএনপি নেতারা মাঠে থেকে যুদ্ধ করেছে। বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করেছে। সীমান্ত পাড়ি দিলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযোদ্ধা হতে হলে মাঠে যুদ্ধ করতে হয়। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এটা ঐতিহাসিক প্রমাণিত সত্য। বিএনপিই প্রকৃত মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ নয়। শুধু মাত্র বর্ডার পালালেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না।
তিনি বলেন, আজকে দেশে বাকস্বাধীনতা নেই, আমরা ঘরে-বাইরে কোথাও কথা বলতে পারি না, বক্তব্য রাখতে পারি না। গ্রেপ্তার নির্যাতন চালিয়ে পুরো দেশটাকেই একটা কারাগারে পরিণত করেছে। এই সরকার দানব সরকার, ইন্ডিয়ার তাবেদারি করে দেশের সবকিছুই বিকিয়ে দেয়া হচ্ছে।
মির্জা আব্বাস বলেন, অনেক হয়েছে। আমরা আর সহ্য করতে চাই না। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। তীব্র আন্দোলনের মাধ্যমেই তাকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে ভুয়া স্লোগান নয়, রাজপথে আন্দোলন করতে হবে।
তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চে আ. লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি কেবল বিএনপির নয়, এটা সমগ্র দেশের জনগণের অধিকার আদায়ের দাবি। আশা করি আ. লীগ বাধা না দিয়ে লং মার্চকে সফল করতে সহযোগিতা করবে। বাধা দিলে তার সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুবদলের নির্বাহী কমিটির সদস্য আলী আকবর হাওলাদার চুন্নু, যুগ্ম আহ্বায়ক জুবায়ের আজাদ, হারুন রেজাসহ যুবদল নেতারা।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
তারেকের কথা শুনলে আ'লীগের গায়ে আগুন জ্বলে : মির্জা আব্বাস
আওয়ামী লীগ সরকারকে রাক্ষুসে আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই রাক্ষুসেসরকারের মতো আর কোনো সরকার বাংলাদেশে ছিল না। তারা দানব সরকার। তাই তাদের বিরুদ্ধে তীব্র
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।















