রবিবার ( ২২ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশকারী বাংলাদেশীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না।

আমি এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ