মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি-জামায়াত নতুন করে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা সমাবেশের নামে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে দেশের জনগণ ও দেশের সম্পদের ওপর আঘাত আনছে। এরা পুলিশের গাড়িতে হামলা চালায়। নির্বাচন এলেই এরা নানা তালবাহানা শুরু করে। কারণ তারা জানে তাদের জনসমর্থন নেই। জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত। এরা বিদেশি প্রভুদের কাছে নালিশ করে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বিনষ্ট করতে চায়।
তিনি বলেন, বিএনপি যতই অপচেষ্টা করুক দেশের জনগণ এদের ষড়যন্ত্রকে আর মেনে নেবে না। কাঁধে কাঁধ মিলিয়ে এদের প্রতিহত করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় সজাগ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ষড়যন্ত্রকে প্রতিহত করবে। এদের নেতা তারেক রহমানকে দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এমআই





