বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন। তবে জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির অগ্রযাত্রা আটকে দেয়।

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারাও অংশ নেন।

এর আগে একই দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে জোটটি। বেলা ১১টার পর শুরু হওয়া কর্মসূচির মাঝামাঝি সময়ে, প্রায় ১১টা ৫০ মিনিটে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

এনএইচ