বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পরই এ সংবাদ সম্মেলন ডাকে দলটি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট আব্দুর রকিব উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আজ দুপুরে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্যজোট।
এমএইচ





