সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে রূপনগর থানা জামায়াত আয়োজিত এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান মূসা বলেন, স্বৈরাচার ও ফ্যাসীবাদের জগদ্দল পাথর দেশ ও জাতির ঘারে চেপে বসেছিল। প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনে জনগণের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে সে অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি। এই নতুন স্বাধীনতা ও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের বীর সন্তানেরা গুলীর সামনে বুক পেতে দিয়েছিল।

তাই অর্জিত বিজয়কে অবহেলায় হাতছাড়া হতে দেওয়া যাবে না বরং ইসলামী আন্দোলনের কর্মীদের ঈমানী নূরে আলোকিত হয়ে কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ‘২৪-এর বিপ্লবকে সফল ও সার্থক করে তুলতে হবে। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় দলমত ও জাতিধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

থানা আমীর আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশাররফ হোসেন ভূঁইয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লবী জোন পরিচালক মোঃ নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসেন, কর্মপরিষদ সদস্য হাসানুল বান্না চপল, হাসান মোঃ ইউসুফ, নুরুল ইসলাম, শাহজাহান আলী দেওয়ান, নুরুন্নবী মানিক, লতিফুর খাবির ও ওবায়দুল্লাহ খান মামুন প্রমূখ।

এসএম