জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২০ নভেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ফজলুল হক মন্টুর অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মন্টু আজ (২০ নভেম্বর) ভোর ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি এখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এমবি