সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ও চট্টগ্রামে সম্প্রতি শিক্ষার্থীদের ওপর সংঘটিত ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদ জানাতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতিবাদী বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। প্ল্যাকার্ডে ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে’; ‘ধর্ষকদের আস্তানা বাংলাদেশে হবে না‘; ‘ধর্ষণের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’—এমন নানা স্লোগান ও বার্তা দেখা যায়।
জাতীয় ছাত্রমঞ্চের নেতারা বলেন, দেশে ক্রমবর্ধমান যৌন সহিংসতা ও নারীর নিরাপত্তাহীনতা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার, কার্যকর তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে।
তারা ধর্ষণ প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এস