রোববার বিকেল ৫টায় তাদের বহনকারী একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান ও সংসদ সদস্য আরমা দত্ত।

আওয়ামী লীগের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, প্রতিনিধি দলটি দেশে ফিরবে আগামী বুধবার (৯ আগস্ট)।

এমবি