সারাদেশ ব্যাপী ২০ দলের নেতা-কর্মীদের গুম, হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে ডাকা হরতালের সর্মথনে ঢাকা কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে রাজধানীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজ শাখা সেক্রেটারি  মতিউর রহমান মুন্নার নেতৃত্বে মিছিল করে সংগঠনটি।

এ সময় ঢাকা কলেজ, সাংগঠনিক সম্পাদক আসিফ জাকারিয়া সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 মিছিল থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং আটককৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করা হয়।

এসএইচ